রোববার ভোররাতে মার্কিন বাহিনীর উদাইরি ঘাঁটিতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। হেলিকপ্টার রাখার জন্য ব্যবহৃত এই মার্কিন ঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইআরজিসির জনসংযোগ শাখা এক বিবৃতিতে জানিয়েছে, রোববার ভোরে ‘আমেরিকান সন্ত্রাসীদের’ এই হেলিকপ্টার ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি সমন্বিত অভিযান পরিচালনা করা হয়।
বিবৃতি অনুযায়ী, আইআরজিসি নৌবাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউনিট অত্যন্ত নিখুঁতভাবে মার্কিন ঘাঁটির হেলিকপ্টার প্রস্তুতি ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র, হেলিকপ্টার ও বিমানের জ্বালানি সংরক্ষণাগার এবং ঘাঁটির কমান্ড ভবনে আঘাত হেনেছে। এই স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
আইআরজিসি আরও উল্লেখ করেছে, হামলার পরপরই ঘাঁটিতে বিশাল আগুনের সূত্রপাত হয়। দুর্ঘটনাস্থল থেকে এখনও ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা যাচ্ছে, যা অনেক দূর থেকেও দৃশ্যমান।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিককে হত্যার পর ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসন।
নেতানিয়াহু ও ট্রাম্পকে নিয়ে কালিবাফের তুচ্ছতাচ্ছিল্য!নেতানিয়াহু ও ট্রাম্পকে নিয়ে কালিবাফের তুচ্ছতাচ্ছিল্য!
সেই আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনীও পাল্টা প্রতিশোধমূলক অভিযান চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে তারা দখলকৃত ভূখণ্ডে থাকা ইসরায়েলি অবস্থান এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন আঞ্চলিক ঘাঁটিতে থাকা মার্কিন অবস্থানগুলো লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঢেউ ছুড়ে মারছে।
সূত্র: তাসনিম নিউজ