ইরানি রাষ্ট্রদূতকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, কূটনৈতিক উত্তেজনায় লেবানন–ইরান সম্পর্ক

লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা রউফ শেইবানির পরিচয়পত্র বাতিল করেছে লেবানন সরকার। তাকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করে আগামী রবিবারের মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব আবদেল সাত্তার ইসা বৈরুতে নিযুক্ত ইরানি চার্জ দ্য’ অ্যাফেয়ার্স তৌফিক সামাদি খোশখোকে তলব করে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন।

একই সঙ্গে পাল্টা পদক্ষেপ হিসেবে তেহরান থেকে নিজেদের রাষ্ট্রদূত আহমেদ সুওয়াইদানকেও প্রত্যাহার করে নিয়েছে লেবানন সরকার। ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে।

আরও পড়ুনঃ  ইরান ইস্যুতে রাশিয়ার নাক গলানো চলবে না: হেগসেথ

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইরান ও লেবানন সরকারের সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। হেজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে লেবানন সরকারের ওপর বাড়তি চাপ রয়েছে বলে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে।

পরিস্থিতির এই নতুন মোড় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা অঙ্গনে আরও অস্থিরতা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুনঃ

Share post:

সর্বশেষ খবর