এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্র ও প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ ১১ দফা বিশেষ নির্দেশনা জারি করেছে সরকার।

শনিবার (২৮ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সকল কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছে। এর আগে গত ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্দেশনায় বলা হয়, আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম ও নকল প্রতিরোধে সরকার ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে।

আরও পড়ুনঃ  জনপ্রিয় লেডি বাইকারের ম*র্মান্তিক মৃ*ত্যু

সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে সকল কেন্দ্রসচিবসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনাসমূহ আবশ্যিকভাবে প্রতিপালন করার জন্য অনুরোধ করা হলো। ১১ দফা নির্দেশনা হলো-

১. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি ও সমমান) পরীক্ষায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রসহ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে।

২. যে সকল পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল/অকেজো অবস্থায় রয়েছে, সে সকল পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা পরীক্ষা শুরুর পূর্বেই সচল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩. সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত সকল ভিডিও যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক তা সরবরাহ করতে হবে।

আরও পড়ুনঃ  শিক্ষা কারিকুলাম পরিবর্তন নিয়ে নতুন শিক্ষামন্ত্রীর বড় ঘোষণা!

৪. সকল পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে ঘড়ি (কাঁটাওয়ালা) টাঙানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৫. স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা রক্ষার্থে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে হবে।

৬. কেন্দ্রসচিব ব্যতীত পরীক্ষার হলে কোনো শিক্ষক/পরীক্ষার্থী যাতে মোবাইল ফোন ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে।

৭. পরীক্ষায় অংশগ্রহণকারী কোনো পরীক্ষার্থী যাতে কোনো উপায়েই নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি প্রদান করতে হবে। মেয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দ্বারা দেহ তল্লাশির ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুনঃ  হঠাৎ ফেসবুকে হাসনাত আব্দুল্লাহর পোস্ট, মুহূর্তেই ভাইরাল

৮. পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবকসহ শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা টাঙিয়ে দিতে হবে।

৯. প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নসহ পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

১০. সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক কেন্দ্রসচিবদের প্রতি নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালন করতে হবে।

১১. সর্বোপরি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে উপরোল্লিখিত নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালন করতে হবে। উপরোল্লিখিত নির্দেশনাসমূহ প্রতিপালনে কোনো প্রকার অবহেলা/গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে চিঠিতে এসব বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

Share post:

সর্বশেষ খবর