হাতিয়ার ইউএনওর সঙ্গে হান্নান মাসউদের স্ত্রীকে জড়িয়ে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিনের ব্যক্তিগত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে একাধিক নারীর সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্ত ধরা পড়ে। এই ঘটনায় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীকেও জড়ানো হয়। হান্নান মাসউদকে উদ্ধৃত করে ‘আমার বউয়ের সঙ্গে হাতিয়ার ইউএনওর অপ্রীতিকর ভিডিও পাওয়া যাচ্ছে বলে যারা গুজব ছড়াচ্ছে, তাদের সবার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাতিল ভোটগুলো বৈধ হলে মির্জা আব্বাসের ভোট আরও বাড়ত: আফরোজা আব্বাস

এ বিষয়ে তথ্য যাচাই করেছে রিউমর স্ক্যানার টিম।

শনিবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে রিউমর স্ক্যানার জানায়, হান্নান মাসউদ এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে সত্য ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে। উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনায় দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কী-ওয়ার্ডে অনুসন্ধান করলেও বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সমর্থনে কোনো তথ্যপ্রমাণ মেলেনি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘গুপ্ত টেলিভিশন’ নামের একটি ফেসবুক পেজে গত ২৪ মার্চ আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

আরও পড়ুনঃ  মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান

‘গুপ্ত টেলিভিশন’ পেজটি পরিচিতি অংশে উল্লেখ রয়েছে, ‘This is Gupto TV। একটি Satire & Parody Platform। All contents are for entertainment purpose only। আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও parody এর মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।’ এ ছাড়া পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

Share post:

সর্বশেষ খবর