শিক্ষা কারিকুলাম পরিবর্তন নিয়ে নতুন শিক্ষামন্ত্রীর বড় ঘোষণা!

নতুন সরকারের শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষা কারিকুলামে বড় ধরনের পরিবর্তন আনা হবে না; বরং তা পর্যালোচনা (রিভিউ) করা হবে। পাশাপাশি এমপিওভুক্তির ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না বলেও তিনি আশ্বাস দেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আ ন ম এহসানুল হক মিলন বলেন, ‘২০০১ সালে দায়িত্ব নেওয়ার পর নকল প্রতিরোধ করা হয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল।

আরও পড়ুনঃ  ৬ কেন্দ্রে এগিয়ে মির্জা আব্বাস, ভোটের ব্যবধান কত?

পরে সেসব আবার ফিরে এসেছে, কিন্তু এবার তার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। শিক্ষা খাতে আমাদের শুধু হাই জাম্প নয়, পোল ভল্ট জাম্প দিতে হবে।’ তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও আধুনিক করতে হবে। বিশ্বায়নের এই যুগে অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ব্যাকডেটেড শিক্ষা ব্যবস্থা নিয়ে এগোনো সম্ভব নয়। শিক্ষা এখন আর কেবল দেশীয় বিষয় নয়, এটি আন্তর্জাতিক পরিসরের একটি ক্ষেত্র। তাই ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবোটিক্সসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে অগ্রসর হওয়া এবং ডিজিটাল সাক্ষরতা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

আপনার মতামত লিখুনঃ

Share post:

সর্বশেষ খবর