কলেজছাত্রীর ভিডিও করা নিয়ে ঈদের নামাজ পড়েই দুপক্ষের সংঘ*র্ষে আ*হত ৪০

হবিগঞ্জের নবীগঞ্জে কলেজছাত্রীর ভিডিও করা নিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পরই চেয়ারম্যান ও মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৪০ জন আহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের চক শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার বিকালে নোয়াগাঁও গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানের পক্ষের কলেজছাত্রী আত্মীয় বাড়ী যাওয়ার পথে বাজিত উল্লাহ মেম্বার পক্ষের কয়েকজন যুবক মোবাইল দিয়ে ছবি এবং ভিডিও ধারণ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার ঈদুল ফিতরের নামাজ শেষে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

আরও পড়ুনঃ  কমলো ৮০ হাজার টাকা, স্বর্ণের দামে বিশাল পতন

খবর পেয়ে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির একটি দল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে বশর উল্লাকে (৪০) গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া সংঘর্ষের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

Share post:

সর্বশেষ খবর