ঈদের দিনে নিজের বিয়ের খবর জানালেন নীলা

ঈদের আনন্দে ভক্তদের বড় চমক দিলেন জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। দীর্ঘ আট বছরের প্রেমের পর বিয়ে করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ বিয়ের ছবি পোস্ট করে অভিনেত্রী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি দুই পরিবারের ভালোবাসা আর দোয়ায় খুব ঘরোয়া ও সাধারণ আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তবে এই বিশেষ খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করার জন্য তিনি বেছে নিয়েছেন পবিত্র ঈদুল ফিতরের দিনটিকে।

আরও পড়ুনঃ  মা*রা গেলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা

বিয়ের একগুচ্ছ ছবির সঙ্গে ক্যাপশনে নীলা লিখেছেন, আট বছর আগে আমাদের কোনো ধারণাই ছিল না যে জীবন আমাদের কোথায় নিয়ে যাবে। আমরা ছিলাম শুধু দুজন মানুষ একসঙ্গে বড় হওয়া, হাসাহাসি করা, কিছুটা বন্য আর কিছুটা উদাসীন। কখনো জানতাম না যে একদিন আমরা এভাবে একে অপরকে খুঁজে পাব।

নীলার জীবনসঙ্গী সায়ান, তার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে নীলা লেখেন, তুমি যেভাবে ভালোবাসা, শ্রদ্ধা আর একরাশ সারল্য নিয়ে আমার হাত ধরেছিলে, তা দেখে আমি বুঝেছিলাম জীবনের প্রতিটি অধ্যায়ে আমি তোমাকেই বেছে নেব। আর আমি তোমাকে কথা দিচ্ছি, জীবন যেমনই হোক না কেন, তুমি সবসময় আমাকে তোমার পাশেই পাবে।

আরও পড়ুনঃ  হিরো আলম–মুনমুনের ‘বউ জামাইয়ের লড়াই’ প্রদর্শনের অযোগ্য ঘোষণা

অভিনেত্রী বলেন, আজ এই সুন্দর ঈদের দিনে, আমার হৃদয়ের এই বিশেষ অংশটি আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমাদের আপনাদের দোয়ায় রাখবেন। সায়ান, আমি তোমাকে ভালোবাসি।

আপনার মতামত লিখুনঃ

Share post:

সর্বশেষ খবর