ইরানে হাম*লা চালাল ইসরাইল

ইসরাইল ইরানের ওপর একটি ‘প্রতিরোধমূলক হামলা’ শুরু করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক জরুরি বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এই অভিযানের ঘোষণা দেন। ইরানের দিক থেকে বড় ধরনের কোনো হামলার আশঙ্কা থেকে ইসরাইল আগেভাগেই এই পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে।

ইরানের ওপর এই হামলা শুরু হওয়ার পরপরই প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ পুরো ইসরাইল জুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।

আরও পড়ুনঃ  ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া: ডোনাল্ড ট্রাম্প

এই হামলার ব্যাপ্তি বা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও, মধ্যপ্রাচ্যে এই ঘটনা এক ভয়াবহ যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে।

সূত্র: বিবিসি

আপনার মতামত লিখুনঃ

Share post:

সর্বশেষ খবর