এনসিপির কেন্দ্রীয় নেতাকে হ*ত্যার হুম*কি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত বিভিন্ন নম্বর থেকে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

ফেসবুক পোস্টে সিফাত জানান, তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বর, পারিবারিক ঠিকানা ও অন্যান্য ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস করা হয়েছে। এর পর থেকেই অচেনা বিভিন্ন নম্বর থেকে ধারাবাহিকভাবে প্রাণনাশের হুমকি, হামলার ভয়ভীতি এবং পরিবারের সদস্যদের ক্ষতির হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  ওমর সানীর রেস্তোরাঁয় ভয়াবহ কাণ্ড, একজনকে কু*পিয়ে জ*খম

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে তিনি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি সীতাকুণ্ডের স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ঘটনাটি অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

এ পরিস্থিতিতে রাজনৈতিক সহযোদ্ধা ও সমর্থকদের পাশে থাকার আহ্বানও জানান সিফাত। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুনঃ

Share post:

সর্বশেষ খবর