বিমানের এমডির বাসায় শিশু নির্যাতন: কারাগারে পাঠানো হলো আরেক গৃহকর্মীকে

শিশু গৃহকর্মীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদ্য সাবেক এমডির বাসার আরেক গৃহকর্মী রুপালী খাতুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক রোবেল মিয়া। আদালত আবেদন মঞ্জুর করে রুপালী খাতুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  বিএনপির দুপক্ষের তুমুল সং*ঘর্ষ ভা*ঙচুর

Share post:

সর্বশেষ খবর