জামায়াতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শুরু, সভাপতিত্বে শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমীর শফিকুর রহমান–এর সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শুরু হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

জানা গেছে, নির্বাহী পরিষদের সকল সদস্য বৈঠকে উপস্থিত রয়েছেন।

এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে মগবাজারে অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কার্যালয়ে যান দলের আমির ড. শফিকুর রহমান। তবে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তিনি কোনো বক্তব্য দেননি।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  পদ্মায় গিয়ে পড়লো যাত্রীবাহী বাস, সাঁতরে পাড়ে উঠেছেন মাত্র ১১ জন

Share post:

সর্বশেষ খবর