কেমন হবে মন্ত্রিসভা, যা জানালেন সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। দুই দশক পর দলটি সরকার গঠন করতে যাওয়ায় এখন সবার নজর আগামী মন্ত্রিসভার দিকে। কেমন হবে এই মন্ত্রিসভা। কারা স্থান পাচ্ছেন, তা নিয়ে দেশজুড়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, কেমন মন্ত্রিসভা হতে যাচ্ছে, তা দেখার জন্য দেশবাসীকে আর অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে।

টু্ইটের পরে তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে এ দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুনঃ  তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে কে হচ্ছেন বিএনপির প্রার্থী?

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচন একটি মাইলফলক। সারা বিশ্ব এই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে তাকিয়ে ছিল। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রায় শতভাগ শান্তিপূর্ণ পরিবেশে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। ভোটাররা কেবল ভোট দিয়েই ক্ষান্ত হননি, তারা ভোটকেন্দ্র পাহারা দিয়ে গণতন্ত্র রক্ষা করেছেন।’

তিনি বলেন, ‘আমাদের নেতা জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পর যে অভূতপূর্ব গণজোয়ার আমরা দেখেছি, তাতেই পরিষ্কার ছিল যে জনগণ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। এই বিজয় আমাদের প্রত্যাশিত ছিল।’

নতুন সরকারের লক্ষ্য সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমাদের লড়াই ছিল রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের। শহীদদের আকাঙ্ক্ষা এবং তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী আমরা একটি মেধা ও প্রযুক্তি নির্ভর রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। আমাদের নির্বাচনী ইশতেহার এবং ‘৩১ দফা’ অনুযায়ী সংবিধানের কাঙ্ক্ষিত সংস্কার করা হবে। ‘জুলাই জাতীয় সনদ’ একটি রাজনৈতিক সমঝোতার দলিল, যা অক্ষরে অক্ষরে পালন করা হবে।”

আরও পড়ুনঃ  ইরান যুদ্ধে কমপক্ষে ১৫০ মা*র্কিন সেনা আ*হত!

তিনি আশা প্রকাশ করেন, স্বাধীনতার পর এই সংসদই হবে সবচেয়ে বেশি আইন প্রণয়নকারী এবং জন-আকাঙ্ক্ষার প্রতিফলক। নতুন সরকারের তিনটি মূল অগ্রাধিকার হবে– আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূল করা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যেহেতু তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাই ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা হবে। এটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনি পথেই সম্পন্ন হবে।’

আরও পড়ুনঃ  সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দু*র্নীতির শত শত অভিযোগ

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি জানান, সার্বভৌমত্ব, সমমর্যাদা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে।

নির্বাচনী ফলাফলের গেজেট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আশা করছি আজ বিকেলের মধ্যেই নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করবে। এরপর সাংবিধানিক নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।’

শেষে তিনি গণমাধ্যমসহ দেশের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করে বলেন, ‘একটি সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

আপনার মতামত লিখুনঃ

Share post:

সর্বশেষ খবর