জামায়াতকে দেশের কোনও মানুষ বিশ্বাস করে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশকে রক্ষা করতে হলে তারেক রহমানের নেতৃত্বে সামনে এগিয়ে যেতে হবে। একটি দল নির্বচনকে বাধাগ্রস্ত করতে চায়। এই দলটি স্বাধীনতাবিরোধী, এদের বিশ্বাস করা যায় না।’

তিনি বলেন, ‘দলটিকে বাংলাদেশের কোনও মানুষ বিশ্বাস করে না। কারণ এই দল বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। যারা আমাদের দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না তাদের এই দেশের মানুষ বিশ্বাস করতে পারে না।’

আরও পড়ুনঃ  বেসরকারি শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন নিয়ে সুখবর

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ দেবদারুতলায় পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের বলতে হয় না, পত্রিকায় দেখলাম। হেফাজতের আমির বলেছেন, জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া জায়েজ নয়। চরমোনাই পীর তাদের জোট থেকে বের হয়ে বললেন, জামায়াতে ইসলামী সবচেয়ে মিথ্যাবাদী দল।’

তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি একটি অর্থবহ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অর্থবহ নির্বাচনের মাধ্যমে আমরা সৃজনশীল ও ইফেক্টিভ একটি সরকার গঠন করতে পারবো।’

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির অভিশংসন ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

বিএনপি মহাসচিব বলেন, ‘যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়েছেন তারা জানেন, এই দলটির রগ কাটার অভ্যাস রয়েছে। এ জন্য এই দল থেকে আমাদের সজাগ থাকতে হবে।’

এ সময় পঞ্চগড়-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি গোলাম হাফিজ, সাধারণ সম্পাদক আবুল হোসেন তবারক হ্যাপিসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য দেন। এর আগে ফরহাদ হোসেন আজাদের হাতে ধানের শীষ তুলে দিয়ে উপস্থিত জনতার কাছে ভোট প্রার্থনা করেন তিনি।

আরও পড়ুনঃ  নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের নুর

প্রসঙ্গত, জনসভায় উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপি ও সাধারণ মানুষ মিছিলসহ অংশ নেন। রবিবার বিকালের জনসভায় কয়েক হাজার বিএনপি নেতাকর্মী, নারী-পুরুষ-শিশুরা অংশ নেন।

আপনার মতামত লিখুনঃ

Share post:

সর্বশেষ খবর