পদত্যাগী মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান কে এই জো কেন্ট?

আমেরিকার শীর্ষ কাউন্টার-টেররিজম কর্মকর্তাদের একজন জো কেন্ট ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে লেখা তার পদত্যাগপত্রের একটি অনুলিপি প্রকাশ করেন।

পদত্যাগপত্রে কেন্ট লিখেছেন, ‘আমি সজ্ঞানে ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছি না। ইরান আমাদের জাতির জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না। এটি স্পষ্ট যে ইসরাইল এবং তাদের শক্তিশালী আমেরিকান লবির চাপে আমরা এই যুদ্ধ শুরু করেছি।’

আরও পড়ুনঃ  জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

এই সপ্তাহ পর্যন্ত কেন্ট ‘ন্যাশনাল কাউন্টার-টেররিজম সেন্টার’-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সংস্থাটি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদসংক্রান্ত গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও সমন্বয়ের কাজ করে। ট্রাম্প প্রশাসনের ভেতর থেকে যুদ্ধ প্রচেষ্টার বিরুদ্ধে কেন্টের এই পদত্যাগ এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে।

কে এই জো কেন্ট?

৪৫ বছর বয়সী কেন্ট একজন সাবেক সেনা সদস্য। তিনি মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ফোর্সে কাজ করেছেন এবং ইরাক যুদ্ধসহ মোট ১১ বার যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন। সামরিক বাহিনী ছাড়ার পর তিনি ‘সিআইএ’-তে প্যারামিলিটারি অফিসার হিসেবে কাজ করেন এবং পরে রাজনীতিতে যোগ দেন।

আরও পড়ুনঃ  ঈদে পাঁচ দিনের যুদ্ধ*বিরতি দিল আফগানিস্তান

তার প্রথম স্ত্রী শ্যানন কেন্ট ছিলেন ইউএস নেভির একজন ক্রিপ্টোলজিক টেকনিশিয়ান। ২০১৯ সালে সিরিয়ায় এক আত্মঘাতী বোমা হামলায় তিনি নিহত হন। কেন্টের দুই সন্তান রয়েছে।

রাজনীতিতে কেন্ট ‘রিপাবলিকান পার্টি’ থেকে ওয়াশিংটন অঙ্গরাজ্যের প্রতিনিধি হিসেবে দুইবার (২০২২ ও ২০২৪) কংগ্রেস নির্বাচনে লড়েন। তবে দুবারই তিনি ডেমোক্র্যাট প্রার্থী মারি গ্লুয়েসেনক্যাম্প পেরেজের কাছে পরাজিত হন। নির্বাচনে ট্রাম্প তাকে সমর্থন দিলেও উগ্র-ডানপন্থী গোষ্ঠী ‘প্রাউড বয়েজ’-এর এক সদস্যকে পরামর্শক ফি দেওয়ার ঘটনায় তিনি বিতর্কে জড়িয়েছিলেন

আপনার মতামত লিখুনঃ

Share post:

সর্বশেষ খবর