তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে জামায়াতের প্রার্থী সেই আবিদুর

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বগুড়া শহর জামায়াত আমির আবিদুর রহমান সোহেলকে প্রার্থী করেছে দলটি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দলটির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্বশীলদের সমাবেশের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে শহর জামায়াতের আমির ও দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেলকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।

আরও পড়ুনঃ  এখন থেকে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে ভর্তি হতে শিক্ষার্থীদের আর পুনরায় ভর্তি ফি দিতে হবে না

এর আগে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে তারেক রহমান আসননি ছেড়ে দেন।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১০ জন।

আরও পড়ুনঃ  ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৫০ কেন্দ্রে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় উপ-নির্বাচনের নতুন তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফশিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। আসন্ন উপ-নির্বাচনে বিএনপি জেলা সভাপতি রেজাউল করিম বাদশাকে মনোনয়ন দিয়েছে। তিনি শুক্রবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের কাছে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

আপনার মতামত লিখুনঃ

Share post:

সর্বশেষ খবর