মজুতদার ও বাজার সিন্ডিকেট নিয়ে যে ঘোষণা দিলেন ইশরাক

পবিত্র রমজান মাসে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, ‘রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি তিনি এসব কথা বলেন। দেশের বড় আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মজুতদার ও পাইকারি ব্যবসায়ীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক। বার্তায় ইশরাক হোসেন জানান, তার নির্বাচিত সংসদীয় আসন থেকেই এই কার্যক্রম শুরু হবে এবং প্রয়োজন হলে তা সারা দেশে বিস্তৃত করা হবে।

আরও পড়ুনঃ  সচিবালয়ে প্রথম দিনেই কঠিন বার্তা দিলেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী

বাজারে কারসাজি বা মজুতদারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব খাটিয়ে পার পাওয়ার সুযোগ থাকবে না। তিনি বলেন, ‘কোনো বড় নেতা, মন্ত্রী বা সরকারি কর্মকর্তার ক্ষমতা ব্যবহার করে কেউ রেহাই পাবেন না। সব মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।’ সতর্ক করে ইশরাক হোসেন বলেন, ‘দেশের নিম্নআয়ের মানুষ যদি ন্যায্যমূল্যে খাদ্যপণ্য কিনে ঠিকমতো খেতে না পারে। তবে, মজুতদারদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, নিজের ঘোষিত অবস্থান বাস্তবায়নে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।

আপনার মতামত লিখুনঃ

Share post:

সর্বশেষ খবর