বিমানবন্দর থেকে নি*ষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রে*প্তার

হযরত শাহজালাল (রহ.) আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আলী হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

আলী হোসেন ২০২৪ সালের জুলাই-আগস্টে বড়লেখায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় ছাত্র সমন্বয়ক আবু হাসানের দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। প্রায় দেড় বছর আত্মগোপনে থেকে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের ফরিজ আলীর ছেলে।

আরও পড়ুনঃ  জানা গেল কার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গু*ম করা হয়েছিল

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, এজাহার নামীয় আসামি ছাত্রলীগ নেতা আলী হোসেনকে বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। বড়লেখায় নিয়ে আসতে ঢাকায় পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

Share post:

সর্বশেষ খবর