সচিবালয়ে প্রথম দিনেই কঠিন বার্তা দিলেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী

নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আর মব কালচারের সুযোগ নেই। কোনোভাবেই মব কালচারকে প্রশ্রয় দেওয়া হবে না। কারও কোনো দাবি-দাওয়া থাকলে তা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে উত্থাপন করতে হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, গণতান্ত্রিক কর্মসূচি হিসেবে মিছিল-সমাবেশ করা যাবে এবং ডেমোক্র্যাটিক কালচার অব্যাহত থাকবে। তবে দাবি আদায়ের নামে সড়ক-মহাসড়ক অবরোধ করে মব তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে সাধারণ মানুষ মূলত পুলিশকেই বোঝেন, যদিও এর অধীনে আরও সংস্থা রয়েছে। তিনি নির্দেশ দিয়েছেন, পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে। অতীতে যে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পুনরুদ্ধার করতে হবে।

আরও পড়ুনঃ  নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি দুর্নীতিমুক্ত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, সবার মধ্যে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অবৈধ তদবির সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর কেউ অপরাধে জড়িত থাকলে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

Share post:

সর্বশেষ খবর