ভোটকেন্দ্রের বাইরে জামায়াতের দুই সমর্থককে পি*টিয়ে জ*খমের অভিযোগ

যশোর-৩ (সদর) আসনের তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে জামায়াতের দুই কর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের জামায়াত কর্মী আবু হোসেন (২৫) ও আব্দুল গণি (৫০)।

আহত আবু হোসেন জানান, সকালে তিনি ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিএনপির সমর্থকরা তাকে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। একই সময়ে আব্দুল গণি ভোট দিতে বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন তাকে চড় মেরে বাড়িতে পাঠিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  জামায়াত নেতা নি*হতের ঘটনায় চরমোনাই পীরের প্রতিক্রিয়া

আরও পড়ুন
কোলে চড়ে এসে ভোট দিলেন শতবর্ষী রাবেয়া বেওয়া
কোলে চড়ে এসে ভোট দিলেন শতবর্ষী রাবেয়া বেওয়া
খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

যশোর সদর ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাফফাত আরা সাঈদ বলেন, ‘দুইজন আহত হয়েছে শুনেছি। আমরা ব্যবস্থা নিচ্ছি।’

আপনার মতামত লিখুনঃ

Share post:

সর্বশেষ খবর