এপস্টেইনের ফাঁ স করা ৩৫ লাখ পৃষ্ঠার নথিতে বিএনপি প্রার্থী ও এক প্রতিষ্ঠান…

সম্প্রতি প্রকাশিত ‘এপস্টেইন ফাইলস’ নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কয়েক মিলিয়ন পৃষ্ঠার নথি ও ইমেল পর্যালোচনার মাধ্যমে বাংলাদেশের এক বিএনপি নেতা এবং একটি স্বনামধন্য প্রতিষ্ঠান প্রকাশ্যে এসেছে। সূত্রগুলোর তথ্যানুযায়ী, এপস্টেইনের অর্থায়ন পরিকল্পনা এবং রাজনৈতিক ডোনারদের তালিকায় বাংলাদেশের নাম গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে।

নথিগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, নিউ মেক্সিকোর প্রাক্তন গভর্নর বিল রিচার্ডসনের নির্বাচনী প্রচারণায় অর্থ প্রদানকারী তালিকায় বাংলাদেশের ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর নাম অন্তর্ভুক্ত ছিল। তিনি ওই প্রচারণার জন্য ৫ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছিলেন।

আরও পড়ুনঃ  নারীদের চাহিদা কত বছর বয়স পর্যন্ত থাকে, অনেকেই জানেন না

একই নির্বাচনী প্রচারণায় জেফরি এপস্টেইন নিজে ৫০ হাজার মার্কিন ডলার প্রদান করেছিলেন এবং শীর্ষ দাতাদের একজন ছিলেন। তার এই তথ্যটি ৩-৭-২০০৬ তারিখে নথিভুক্ত করা হয়। যেখানে তার নাম ছিল Abdul A. Mintoo, Dhaka. পরিচয় হিসেবে দেওয়া ছিল বাংলাদেশি ব্যবসায়ী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে লড়বেন আবদুল আউয়াল মিন্টু।

অন্যদিকে এপস্টেইনের ইমেল এবং প্রকল্প প্রস্তাবে দেখা যায়, তিনি বাংলাদেশে অবস্থিত একটি বিশ্বখ্যাত আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবিকে (icddr,b) নিয়ে বিশেষ আগ্রহী ছিলেন। একটি ইমেলে প্রতিষ্ঠানটিকে ‘বিশ্বখ্যাত’ এবং ‘মল বা অন্ত্রের অণুজীব গবেষণায় বিশ্ব বিশেষজ্ঞ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  হঠাৎ অসুস্থ জামায়াত আমির

একটি প্রস্তাবিত আলঝেইমার গবেষণা উদ্যোগের অংশ হিসেবে আইসিডিডিআরবিকে ব্যবহারের পরিকল্পনা করা হয়েছিল। অন্ত্রের অণুজীব (microbiome) গবেষণার জন্য আইসিডিডিআরবিকে ৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার প্রস্তাব ছিল।

প্রকল্পের লক্ষ্য ছিল অ-প্যাথোজেনিক ব্যাকটেরিয়া শ্রেণিবদ্ধ করা এবং একটি ‘ডিজিটাল লাইব্রেরি’ বা ‘ওয়ার্ল্ড গাট লাইব্রেরি’ তৈরি করা। এপস্টেইন ও তার সহযোগীরা আইসিডিডিআরবিকে উদ্ভাবনী ও অত্যাধুনিক গবেষণার কেন্দ্র হিসেবে বিবেচনা করেছিলেন।

আইসিডিডিআরবি থেকে এপস্টেইনকে ইমেইলগুলো ২০১৪ ও ২০১৭ সালে পাঠানো হয়। মোট ৫টি ফাইলে এ প্রতিষ্ঠানটির তথ্য পাওয়া যায়।

আপনার মতামত লিখুনঃ

Share post:

সর্বশেষ খবর