ভারতে বিশ্বকাপ খেলতে চায় না ইংল্যান্ড!

নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভারতে খেলতে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড। নিজেদের খবরে এমন দাবিই করেছে পাকিস্তানের চ্যানেল জিএনএন। জিএনএন এইচডির এক প্রোগ্রামে দাবি করা হয়েছে, ইউরোপের দেশগুলো ভারতে বিশ্বকাপ খেলতে চাচ্ছে না। তবে এই মুহূর্তে শ্রীলঙ্কায় বিশ্বকাপ সরিয়ে নেওয়াও কঠিন।

জিএনএন এর আলোচক ও সাংবাদিক বলেছেন, ‘ভারতের শুরুতেই নিয়ত ভালো ছিল না। ভাইরাস এসেছে বেঙ্গলে, ঠিক বাংলাদেশেরই কাছে। এখন মনে হচ্ছে ঠিকই পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় চলে যাবে।

আরও পড়ুনঃ  খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, ‘জয় বাংলা’ স্লোগান

জিএনএন এর খবরে বলা হয়েছে, ‘ভারত একটি ভাইরাসে আক্রান্ত। তারা যেখানে খেলতে যাচ্ছে সেখানকার অবস্থা ভালো নয়। ইংল্যান্ড খেলতে আপত্তি জানিয়েছে।‘

এমনটি জানিয়ে আরও বলা হয়েছে, ‘টি-২০ বিশ্বকাপ ২০ দলের। ৫৫ ম্যাচের মাত্র ২০টি শ্রীলঙ্কায়, বাকি সব ভারতে। কাজটা তাই কঠিন। আইসিসিকে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশকে বলা হলো এখন ভেন্যু পরিবর্তন সম্ভব নয়। এখন হাতে তো আরও বেশি সময় নেই। এখন সব ম্যাচ শ্রীলঙ্কায় নেওয়া খুব কঠিন।‘

আপনার মতামত লিখুনঃ

Share post:

সর্বশেষ খবর